Main pages

Surah Al-Balad ( The City )

জহুরুল হক

Surah Al-Balad ( The City ) - Aya count 20

لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿١﴾

না, আমি শপথ করছি এই নগরের নামে,

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ ﴿٢﴾

আর তুমি বৈধ থাকবে এই নগরীতে;

وَوَالِدٍۢ وَمَا وَلَدَ ﴿٣﴾

আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম দিয়েছেন।

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ ﴿٤﴾

আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে।

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌۭ ﴿٥﴾

সে কি ভাবে যে তার উপরে কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না?

يَقُولُ أَهْلَكْتُ مَالًۭا لُّبَدًا ﴿٦﴾

সে বলে -- ''আমি প্রচুর সম্পদ নিঃশেষ করেছি।’’

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ ﴿٧﴾

সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না?

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ ﴿٨﴾

আমরা কি তার জন্য বানিয়ে দিই নি দুটি চোখ,

وَلِسَانًۭا وَشَفَتَيْنِ ﴿٩﴾

আর একটি জিহবা ও দুটি ঠোঁট,

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ ﴿١٠﴾

আর আমরা কি তাকে দুটি পথই দেখাই নি?

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ ﴿١١﴾

কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি।

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ ﴿١٢﴾

আর কেমন করে তোমাকে বোঝানো যাবে কী সেই ঊর্ধ্বগামী পথ?

فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾

দাসকে মুক্তি দেওয়া,

أَوْ إِطْعَٰمٌۭ فِى يَوْمٍۢ ذِى مَسْغَبَةٍۢ ﴿١٤﴾

অথবা আকালের দিনে খাবার দেওয়া --

يَتِيمًۭا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾

নিকট সম্পর্কের এতীমকে,

أَوْ مِسْكِينًۭا ذَا مَتْرَبَةٍۢ ﴿١٦﴾

অথবা ধুলোয় লুটানো নিঃস্বকে।

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوْاْ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْاْ بِٱلْمَرْحَمَةِ ﴿١٧﴾

তাহলে সে তাদের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছে, আর পরস্পরকে অধ্যবসায় অবলন্বনে প্রচেষ্টা করে ও একে-অন্যে দয়া-দাক্ষিণ্যের প্রয়াস চালায়।

أُوْلَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿١٨﴾

এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿١٩﴾

আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।

عَلَيْهِمْ نَارٌۭ مُّؤْصَدَةٌۢ ﴿٢٠﴾

তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।