Main pages

Surah Al-Burooj ( The Big Stars )

জহুরুল হক

Surah Al-Burooj ( The Big Stars ) - Aya count 22

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ ﴿١﴾

ভাবো নক্ষত্রপুঞ্জবিশিষ্ট আকাশের কথা,

وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ ﴿٢﴾

আর সেই অঙ্গীকার করা দিনের কথা,

وَشَاهِدٍۢ وَمَشْهُودٍۢ ﴿٣﴾

আর সাক্ষ্যদাতার ও যাদের জন্য সাক্ষ্য দেওয়া হবে তাদের কথা।

قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ ﴿٤﴾

খন্দকগুলোর মালিকদের নিপাত করা হয়েছে,-

ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ ﴿٥﴾

জ্বালানি দেওয়া অগ্নিকুন্ড;

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌۭ ﴿٦﴾

দেখো! তারা এর কিনারা বসে থাকত,

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌۭ ﴿٧﴾

আর তারা মুমিনদের সঙ্গে যা করত তার জন্য তারাই সাক্ষী ছিল।

وَمَا نَقَمُواْ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُواْ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ﴿٨﴾

আর তারা এদের প্রতি বিরূপ ছিল না এই ব্যতীত যে এরা বিশ্বাস করত মহাশক্তিশালী পরমপ্রশংসিত আল্লাহ্ তে-

ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ شَهِيدٌ ﴿٩﴾

যাঁর অধিকারে মহাকাশমন্ডল ও পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব রয়েছে। আর আল্লাহ্ সব-কিছুর উপরে সাক্ষী রয়েছেন।

إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُواْ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ ﴿١٠﴾

নিঃসন্দেহে যারা মুমিন পুরুষ ওমুমিন নারীদের নির্যাতন করে এবং তারপরে ফেরে না, তাদের জন্য তবে রয়েছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দহন যন্ত্রণা।

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌۭ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ۚ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ ﴿١١﴾

পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্য রয়েছে বাগানসমূহ যাদের নিচে দিয়ে বয়ে চলেছে ঝরনারাজি। এটিইতো বিরাট সাফল্য।

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾

নিঃসন্দেহে তোমার প্রভুর পাকড়ানো বড়ই কঠোর।

إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾

নিঃসন্দেহে তিনি, তিনিই সৃষ্টি শুরু করেন এবং পুনঃসৃষ্টি করেন;

وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ ﴿١٤﴾

আর তিনিই পরিত্রাণকারী, প্রেমময়,

ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ ﴿١٥﴾

সম্মানিত আরশের অধিকারী,

فَعَّالٌۭ لِّمَا يُرِيدُ ﴿١٦﴾

তিনি যা চাহেন তার একক কর্মকর্তা।

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ ﴿١٧﴾

তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে-

فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨﴾

ফিরআউনের ও ছামূদের?

بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِى تَكْذِيبٍۢ ﴿١٩﴾

বস্তুত যারা অবিশ্বাস করেছে তারা মিথ্যারোপ করায় রত;

وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ ﴿٢٠﴾

কিন্তু আল্লাহ্ তাদের পেছন থেকে ঘেরাও করে রয়েছেন।

بَلْ هُوَ قُرْءَانٌۭ مَّجِيدٌۭ ﴿٢١﴾

বস্তুত এ হচ্ছে সম্মানিত কুরআন-

فِى لَوْحٍۢ مَّحْفُوظٍۭ ﴿٢٢﴾

সুরক্ষিত ফলকে।